Dhaka 2:19 am, Thursday, 29 October 2026
কালিয়াকৈরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মা-ছেলেসহ চারজনের, এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে সহ নিহত ৪

  • Reporter Name
  • Update Time : 09:41:18 pm, Saturday, 5 September 2026
  • 78 Time View

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর টু মাওনা আঞ্চলিক সড়কে মেদি চেয়্যারম্যান বাড়ি এলাকায় কাভার্ডভ্যান- সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও ১ জন আহত হয়েছে।

গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে কালিয়াকৈরের মেহেদী চেয়ারম্যান বাড়ি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় নিহতারা হলেন, মির্জাপুর থানার বাশঁতৈল ইউনিয়নের চেল্লাগাতিচালা এলাকার মোঃ হাসেম মিয়ার স্ত্রী নাসিমা আক্তার (৪৫) ও তাদের ছেলে আসাদুল(১৮), কালিয়াকৈরের বঙ্কুরী এলাকার হাসেম মিয়ার স্ত্রী ফিরোজা বেগম(৪০)নিহত আরেক জনের পরিচয় জানা যায়নি এবং প্রতিবেদন লেখা পর্যন্ত গুরতর আহত ব্যক্তির নাম ঠিকানা পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর টু মাওনা চৌরাস্তার দিক থেকে ছেড়ে আসা একটি কাভার ভ্যানের সাথে কালিয়াকৈর থেকে ছেড়ে যাওয়া সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত হন আহত দুজনের ১ জন কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষণা করে। আরেক জন টাঙ্গাইলে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সড়ক দূঘটনায় ঘটনাস্থলে দুইজন ও পৃথক হাসপাতালে আরো দুজন নিহতের খবর পাওয়া গেছে। এ ব্যাপারে আইনি বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভিসার প্রলোভনে লিবিয়ায় মানবপাচার? উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে বন্দিত্ব, মুক্তিপণ আদায়ের অভিযোগ—নেপথ্যে কারা?

কালিয়াকৈরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মা-ছেলেসহ চারজনের, এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে সহ নিহত ৪

Update Time : 09:41:18 pm, Saturday, 5 September 2026