
হাছান মাহমুদ জয় : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারী উপজেলাবাসীসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ‘দ্য রেড জুলাই’-এর ভূরুঙ্গামারী উপজেলা শাখার আহবায়ক ও গণমাধ্যমকর্মী হাসান মাহমুদ জয়।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ একটি দিন। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর দুনিয়ায় আগমন সমগ্র মানবজাতির জন্য রহমত, শান্তি ও কল্যাণের বার্তা বয়ে এনেছে।”
তিনি আরও বলেন, “মহানবী (সা.)-এর সুমহান জীবন ও আদর্শ অনুসরণ করার মাধ্যমেই কেবল আমাদের সমাজে প্রকৃত শান্তি, সৌহার্দ্য, সম্প্রীতি এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব। তাঁর আদর্শকে সঠিকভাবে ধারণ করে আমাদের প্রত্যেকের উচিত দেশ ও দশের কল্যাণে নিবেদিত হওয়া এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা।”
রাসূলুল্লাহ (সা.)-এর জন্মদিনের এই পবিত্র মুহূর্তে মুসলিম উম্মাহর মাঝে যে আনন্দ ও ভালোবাসার জোয়ার বয়, তা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসারই বহিঃপ্রকাশ—উল্লেখ করে তিনি মহানবীর জীবনাদর্শ ব্যক্তিগত ও সামাজিক জীবনে বাস্তবায়নের ওপর জোর দেন।
পরিশেষে, সাংবাদিক হাসান মাহমুদ জয় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্য বজায় রাখার উদাত্ত আহ্বান জানান। পাশাপাশি তিনি মহান আল্লাহর দরবারে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি এবং সর্বাঙ্গীন কল্যাণ কামনা করেন।
Reporter Name 



















