
মোঃ হাসান মাহমুদ জয় স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রাণপুরুষ, গণমানুষের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহামান্য রাষ্ট্রপতি এবং ত্যাগী ও রাজপথের লড়াকু সৈনিক জনাব রুহুল কবির রিজভী বিএনপি-র নতুন মহাসচিব মনোনীত হওয়ায় কুড়িগ্রাম জেলাধীন ভূরুঙ্গামারী উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানানো হয়েছে।
এই ঐতিহাসিক মুহূর্তে কুড়িগ্রাম জেলা বিএনপি কর্তৃক আয়োজিত বিশেষ কেন্দ্রীয় কর্মসূচিতে ভূরুঙ্গামারী উপজেলা বিএনপি পূর্ণ উদ্যোমে ও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। কর্মসূচি শেষে একটি সুবিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় এবং নেতাকর্মীদের মধ্যে বর্ণাধ্য শুভেচ্ছা বিনিময় সম্পন্ন হয়।
উক্ত আনন্দঘন ও শুভেচ্ছা মিছিলে ভূরুঙ্গামারী উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ অংশ নেন। মিছিলে নেতৃত্ব দেন এবং উপস্থিত ছিলেন—
জনাব মো. আলাউদ্দিন মন্ডল (আহ্বায়ক, ভূরুঙ্গামারী উপজেলা বিএনপি) প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ (সদস্য সচিব, ভূরুঙ্গামারী উপজেলা বিএনপি) জনাব মোঃ আব্দুল ওয়াদুদ (সিনিয়র সহ-সভাপতি, ভূরুঙ্গামারী উপজেলা বিএনপি)
এ ছাড়া ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এই আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন।
নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নতুন এই নেতৃত্বের নির্দেশনায় গণতন্ত্র পুনর্দখলের লড়াই ও গণমানুষের অধিকার আদায়ের সংগ্রাম আরও বেগবান হবে। আনন্দ মিছিলটি কুড়িগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করার সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে, যা স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে। শুভেচ্ছান্তে , ভূরুঙ্গামারী উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন, কুড়িগ্রাম।
Reporter Name 



















