
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি, রুহুল আমিন সুমন:
সাতক্ষীরার শ্যামনগরের যাদবপুর বাজার চত্বরে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলেম আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিভিন্ন বক্তা আল্লামা সাঈদীর জীবন, কর্ম ও ইসলামী চিন্তাধারা নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, তিনি ছিলেন ইসলামী জ্ঞানে সমৃদ্ধ একজন বিশিষ্ট আলেম। জীবদ্দশায় তিনি সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলেছেন এবং মানুষের কল্যাণে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ তুলে ধরেছেন।
বক্তারা তাঁর শৈশব, শিক্ষা, কর্মজীবন ও ধর্মীয় বক্তব্যসহ ব্যক্তিগত জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁর বলা বিভিন্ন বক্তব্য ও ধর্মীয় ব্যাখ্যার প্রসঙ্গ উল্লেখ করে বক্তারা বলেন, তিনি মানুষের মাঝে ইসলামী মূল্যবোধ ও নৈতিক শিক্ষা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন।
মাগরিবের আজান হয়ে যাওয়ায় সময়ের স্বল্পতার কারণে কয়েকজন বক্তা তাঁর জীবন ও কর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারেননি। পরে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি কামনা করা হয়।
মোনাজাত শেষে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত মুসল্লিদের মাঝে তাবারক বিতরণ করা হয়। এর মধ্য দিয়ে মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।
Reporter Name 



















