Dhaka 2:27 am, Thursday, 29 October 2026

মুখ খোলা ছিল, তবুও কাউকেই চিনতে পারলেন না গৃহবধূ—রহস্য কোথায়?

  • Reporter Name
  • Update Time : 07:55:15 pm, Tuesday, 11 August 2026
  • 243 Time View

গৃহবধূর হাত-পা বেঁধে ১ লাখ ৮০ হাজার টাকা ও স্বর্ণ লুটের অভিযোগ                                                              ব্যস্ত সড়কের পাশে ঘটনায় নানা প্রশ্ন চাটমোহরে দিনে দুপুরে বাড়িতে ডাকাতির অভিযোগ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহরে দিনে দুপুরে একটি বাড়িতে ঢুকে গৃহবধূকে হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের খয়েরবাড়িয়া গ্রামে অ্যাডভোকেট মঞ্জুর বাড়িতে এ ঘটনা ঘটে।

অভিযোগকারী গৃহবধূ তাসনিমার দাবি, ঘটনার সময় তার স্বামী অ্যাডভোকেট মঞ্জু আদালতের কাজে বাইরে ছিলেন। সকাল ১১টার পর এক নারী ছোট একটি ছেলেকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে এসে পানি চান। পরে ওই নারী ঘরে প্রবেশ করেন। কিছুক্ষণ পর আরও তিনজন পুরুষ সেখানে প্রবেশ করেন।

তাসনিমা জানান, চারজন মিলে তাকে হাত-পা বেঁধে চাকু দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। পরে ঘরের ড্রয়ার ভেঙে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা ও এক ভরি স্বর্ণালংকার নিয়ে তারা চলে যান। তার ভাষ্য অনুযায়ী, অভিযুক্তদের কারও মুখ ঢাকা ছিল না। তবে তিনি কাউকেই চিনতে পারেননি।

খবর পেয়ে অ্যাডভোকেট মঞ্জু পাবনা থেকে বাড়িতে আসেন। তিনিও বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন।

ব্যস্ত সড়কের পাশে, তবুও কেউ টের পেল না?

ঘটনাস্থল চাটমোহর-পাবনা সড়কের তেনাপীর তলা মার্কেটের কাছাকাছি। দিনের ব্যস্ত সময়ে সড়কের পাশে একটি বাড়িতে এমন ঘটনা ঘটলেও আশপাশের কেউ বিষয়টি টের পাননি—এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ফলে ঘটনাটি নিয়ে এলাকায় তৈরি হয়েছে রহস্য ও কৌতূহল।

স্থানীয়দের কেউ কেউ বলছেন, দিনের বেলায় ব্যস্ত সড়কের পাশে চারজন ব্যক্তি একটি বাড়িতে প্রবেশ করে দীর্ঘ সময় অবস্থান করে লুটপাট চালালেও আশপাশের মানুষ কিছু জানতে না পারার বিষয়টি তদন্ত করে দেখা প্রয়োজন।

পুলিশের তদন্তে বের হবে প্রকৃত রহস্য

খবর পেয়ে চাটমোহর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) অলিউর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের তদন্তের পরই অভিযোগের সত্যতা, লুট হওয়া সম্পদের প্রকৃত পরিমাণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত—এসব বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভিসার প্রলোভনে লিবিয়ায় মানবপাচার? উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে বন্দিত্ব, মুক্তিপণ আদায়ের অভিযোগ—নেপথ্যে কারা?

মুখ খোলা ছিল, তবুও কাউকেই চিনতে পারলেন না গৃহবধূ—রহস্য কোথায়?

Update Time : 07:55:15 pm, Tuesday, 11 August 2026