
মোঃ শাহ্ আলম সরকার
স্টাফ রিপোর্টার
গাজীপুর সদর থানার বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গত ১ জুন (সোমবার) গাজীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে গঠিত একটি বিশেষ টিম সদর থানাধীন ছোট দেওড়া কাজীবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে মোঃ জামান (৫৫) নামে এক ব্যক্তিকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জামানের পিতা চাঁন মিয়া এবং মাতা তমিজা খাতুন। তার বাড়ি গাজীপুর সদর উপজেলার সামান্তপুর মধ্যেপাড়া এলাকায় (বড় মসজিদের দক্ষিণ পাশে)।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গাজীপুর সদর থানার কর্মকর্তারা জানান, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
Reporter Name 



















