Dhaka 2:20 pm, Monday, 23 November 2026

বরিশালে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার কর্মী, দলীয় নেতা ও স্থানীয়দের নিয়ে কটূক্তির অভিযোগ

  • Reporter Name
  • Update Time : 10:00:42 am, Saturday, 21 November 2026
  • 56 Time View

বরিশাল নিজস্ব প্রতিবেদক:

বরিশাল নগরের ১৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম বগুড়া রোড এলাকার রব মিয়ার গলিতে ফ্যামিলি কার্ড সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে গিয়ে অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ভবনের মালিক স্থানীয় বাসিন্দা এবং বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে কটূক্তি করার অভিযোগ উঠেছে নুরু গোমস্তা ও তার স্ত্রীর সন্তানের বিরুদ্ধে। গণমাধ্যমে সংবাদ প্রকাশ করলে দেখে মামলার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র ও ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ওই এলাকার বিভিন্ন বাসাবাড়িতে ফ্যামিলি কার্ডের কাজ শেষে সর্বশেষ একটি ভবনে যান তথ্য সংগ্রহকারী সোহান। তিনি ভবনের গেটে কড়া নেড়ে ফ্যামিলি কার্ড করবেন কি না জানতে চাইলে ভেতর থেকে ভবনের মালিক নুরু গোমস্তা ছেলে হীরা ও তার স্ত্রী বিউটি সোহানের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ ওঠে। এ সময় তারা ফ্যামিলি কার্ড নিয়ে বিদ্রূপাত্মক মন্তব্য করার পাশাপাশি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে জড়িয়েও আপত্তিকর কথা বলেন বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনা প্রসঙ্গে ভবনের মালিক নুরু গোমস্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রথমে তিনি স্বাভাবিক সুরে কথা বলেন। তবে পরবর্তীতে তথ্য সংগ্রহকারী কর্মীকে তিনি ‘চোর’ বলে আখ্যা দেন এবং রব মিয়া গলির বাসিন্দাদের উদ্দেশেও একই ধরনের কটূক্তি করেন।

কথোপকথনের একপর্যায়ে নুরু গোমস্তা নিজেকে উজিরপুর পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হিসেবে পরিচয় দেন এবং প্রভাব খাটানোর চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় তিনি জেলা বিএনপির সেক্রেটারি মো. শাহিন এবং বাবুগঞ্জের সিনিয়র নেতা প্রিন্সের নাম ধরে কটূক্তি ও অসম্মানজনক মন্তব্য করেন। পাশাপাশি এমপি-মন্ত্রী ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলে দাবি করেন এবং তার ছোট ভাই উজিরপুর পৌর বিএনপির স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুব গোমস্তার পরিচয় তুলে ধরেন।

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তি ও গালাগালের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি। অন্যদিকে তার স্ত্রী উজিরপুর সমাজকল্যাণ অফিস থেকে তিন মাস আগে অবসরে গেছেন বলে জানা গেছে। এমন আচরণের বিষয়ে প্রশ্ন করা হলে নুরু গোমস্তা অসংলগ্ন যুক্তি উপস্থাপন করেন। এছাড়া ১৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. গোলাম মোস্তফাকে নিয়েও বিদ্রূপাত্মক মন্তব্য ও গালিগালাজ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তথ্য সংগ্রহকারীকে কেন ‘চোর’ বলা হলো এর স্বপক্ষে কোনো প্রমাণ আছে কি না জানতে চাইলে তিনি সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি। সংবাদ প্রকাশ করা হলে গণমাধ্যমকর্মীদের মামলার হুমকিও দেন তিনি।

এ বিষয়ে জেলা বিএনপির সেক্রেটারি মো. শাহিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন দলের সিনিয়র নেতাদের নাম ধরে কেউ এ ধরনের আচরণ করলে তা চরম বেয়াদবি। এ সংক্রান্ত কোনো প্রমাণ থাকলে তা দেখানোর আহ্বান জানিয়ে তিনি বলেন সংবাদ প্রকাশের পর অভিযোগ ও আচরণের সত্যতা যাচাই করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।এ ক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রধানমন্ত্রীর দুই সফরেও মেলেনি মোংলা নদীর সেতুর আশ্বাস, একনেকে ওঠেনি প্রকল্প

বরিশালে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার কর্মী, দলীয় নেতা ও স্থানীয়দের নিয়ে কটূক্তির অভিযোগ

Update Time : 10:00:42 am, Saturday, 21 November 2026