Dhaka 2:17 pm, Monday, 23 November 2026

গার্মেন্টস শ্রমিকদের সম্মানজনক মজুরিসহ ৯ দফা দাবি সম্মিলিত গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের

  • Reporter Name
  • Update Time : 10:19:10 pm, Saturday, 21 November 2026
  • 29 Time View

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে এক আলোচনা সভায় গার্মেন্টস শ্রমিকদের সম্মানজনক মজুরি, ছয় মাস মাতৃত্বকালীন ছুটি, রেশনিং ব্যবস্থা চালুসহ ৯ দফা দাবি জানিয়েছে সম্মিলিত গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদ। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি পুনর্র্নিধারণের দাবি জানায় সংগঠনটি। শনিবার বিকেলে মৌচাক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক আলোচনা সভা ও লিফলেট বিতরন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী গার্মেন্টস ফেডারেশন শ্রমিক দল কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি আলহাজ হোসেন যুবরাজ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে গার্মেন্টস শ্রমিকদের নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকা নি¤œতম মজুরি দিয়ে নিজেদের ও পরিবারের মৌলিক চাহিদা পূরণ করা কঠিন। গত কয়েক বছরে খাদ্য, বাসাভাড়া, চিকিৎসা, শিক্ষা, পরিবহন, পানি-বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে পুষ্টিকর খাবারের মূল্যবৃদ্ধিতে শ্রমিক পরিবারের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে শ্রমিকদের স্বাস্থ্য, কর্মদক্ষতা ও স্বাভাবিক জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়ছে।
সংগঠনটির দাবিগুলোর মধ্যে রয়েছে, গার্মেন্টস শ্রমিকদের সম্মানজনক মজুরি ঘোষণা, ছয় মাস মাতৃত্বকালীন ছুটি, রেশনিং ব্যবস্থা চালু, প্রত্যেক শিল্পাঞ্চলে শ্রমিক কলোনি, হাসপাতাল ও শ্রম আদালত নির্মাণ, কথায় কথায় শ্রমিক ছাঁটাই বন্ধ, প্রতিটি কারখানায় স্বাস্থ্যসম্মত ডে-কেয়ার বাধ্যতামূলক করা এবং মজুরি নির্ধারণে শ্রমিক সংগঠন, মালিকপক্ষ, সরকার ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের অংশগ্রহণে স্বচ্ছ ও তথ্যভিত্তিক আলোচনা নিশ্চিত করা। সংগঠনটি অবিলম্বে এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে আরও বলেছে, মজুরি ইস্যুকে কেন্দ্র করে শিল্পকারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার মাধ্যমে শিল্প ধ্বংসের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে এবং এ ধরনের কর্মকা-ে জড়িতদের গ্রেফতার করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, বাংলাদেশ জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দল ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি লুৎফুন্নাহার লতা, একই সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও তৃণমূল গার্মেন্টস ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শামীম আহমেদ, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক বিন্দু, বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফেরদৌসী বেগম ও কালিয়াকৈর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন ভূঁইয়া। এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন এপেক্স ট্রেড ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক শামসুল আলম সরকার, জয়নাল আবেদীন, আলম সরকার, খাইরুল ইসলাম, আমজাদ হোসেন, রফিক দেওয়ানসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রধানমন্ত্রীর দুই সফরেও মেলেনি মোংলা নদীর সেতুর আশ্বাস, একনেকে ওঠেনি প্রকল্প

গার্মেন্টস শ্রমিকদের সম্মানজনক মজুরিসহ ৯ দফা দাবি সম্মিলিত গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের

Update Time : 10:19:10 pm, Saturday, 21 November 2026