Dhaka 2:21 pm, Monday, 23 November 2026

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে পুলিশের আইজিপি

  • Reporter Name
  • Update Time : 03:23:33 pm, Friday, 20 November 2026
  • 49 Time View

পলাশ চন্দ্র বিশ্বাস , জেলা প্রতিনিধি( গোপালগঞ্জ)

গোপালগঞ্জ: জেলার সাম্প্রতিক সহিংসতা ও উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে গোপালগঞ্জে পৌঁছেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। শুক্রবার (২০ নভেম্বর) সকালে তিনি জেলায় পৌঁছান।
আইজিপির সঙ্গে সফরে রয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
সফরকালে তারা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করবেন। পাশাপাশি গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাদের।
গত কয়েকদিনের রাজনৈতিক কর্মসূচি, বিক্ষোভ, ভাঙচুর ও সহিংসতার ঘটনার পর জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি, এসআরবি, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রধানমন্ত্রীর দুই সফরেও মেলেনি মোংলা নদীর সেতুর আশ্বাস, একনেকে ওঠেনি প্রকল্প

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে পুলিশের আইজিপি

Update Time : 03:23:33 pm, Friday, 20 November 2026