Dhaka 12:10 am, Tuesday, 24 November 2026

বরিশালে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : 04:24:08 pm, Thursday, 19 November 2026
  • 48 Time View

বরিশাল প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৬’ পালন এবং বর্ণাঢ্য আয়োজনে ‘মহান বিজয় দিবস-২০২৬’ উদযাপনের লক্ষ্যে বরিশালে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন এবং গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বরিশালের জেলা প্রশাসক খন্দকার মামুন।

বক্তব্যে জেলা প্রশাসক মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের শোকাবহ তাৎপর্য বজায় রেখে দোয়া ও আলোচনা সভার আয়োজন এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকল দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ২০  

বরিশালে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Update Time : 04:24:08 pm, Thursday, 19 November 2026