Dhaka 2:20 pm, Monday, 23 November 2026

দুই লাখ টাকার বিল্ডিং মেরামতের কাজের পাওনা নিয়ে বিরোধ, বাড়িওয়ালার বিরুদ্ধে হুমকির অভিযোগ

  • Reporter Name
  • Update Time : 11:23:20 pm, Thursday, 19 November 2026
  • 57 Time View

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানাধীন খেজুরতলা ২২ নং কলোনি এলাকায় বিল্ডিং মেরামতের কাজের পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে বাড়িওয়ালার বিরুদ্ধে গালিগালাজ ও বাসা থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মোঃ নুর সোলেমান (৬৫) ও তাঁর আরও দুই সহযোগীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করেছেন এক গার্মেন্টসকর্মী।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত নুর সোলেমানের বিল্ডিংয়ের মেরামতের কাজ চুক্তি অনুযায়ী প্রায় দুই লাখ টাকায় তিনি নেন ওই গার্মেন্টসকর্মী।

পরবর্তীতে পাওনা টাকা নিয়ে বাড়িওয়ালার সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হয়।

এরই ধারাবাহিকতায় গত ১৪ নভেম্বর ২০২৬ ইং তারিখ বিকেল আনুমানিক ৩টার দিকে খেজুরতলা ২২ নং কলোনিতে অবস্থিত ইলিয়নিয়ার বিল্ডিংয়ে পাওনা টাকার বিষয়ে কথা বলতে গেলে নুর সোলেমান তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

একপর্যায়ে মোঃ জহির (৫৫) ও মোঃ এমরান (৪০) নামের আরও দুজনকে ডেকে এনে ওই গার্মেন্টসকর্মীকে বাসা থেকে বের করে দেওয়াসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করেন বলে অভিযোগকারীর দাবি।

অভিযোগকারী বিবি মরিয়ম ইসলাম আরও জানান, বিবাদীদের এমন আচরণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কায় বিষয়টি থানায় সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন করেছেন।

এ বিষয়ে ইঞ্জিনিয়ার নুর সোলেমানকে মুঠো ফোনে কল দিলে তিনি গণমাধ্যমকে বলেন মরিয়ম বাড়ির ভাড়াটিয়া প্রতি মাসে আমাকে ভাড়া পরিশোধ করে এবং তার সাথে আমার কোন ধরনের কথা হয় না সে যেই অভিযোগ করেছে তা পুরোটা মিথ্যা ও ভিত্তিহীন এবং আর্থিক লেনদেনের বিষয়টি তিনি অস্বীকার করেন।

দ্বিতীয় পর্বে বিস্তারিত আসছে….

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রধানমন্ত্রীর দুই সফরেও মেলেনি মোংলা নদীর সেতুর আশ্বাস, একনেকে ওঠেনি প্রকল্প

দুই লাখ টাকার বিল্ডিং মেরামতের কাজের পাওনা নিয়ে বিরোধ, বাড়িওয়ালার বিরুদ্ধে হুমকির অভিযোগ

Update Time : 11:23:20 pm, Thursday, 19 November 2026