
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি
গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরে আবারও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমকরা । এ সময় শ্রমিকদের সঙ্গে মিশে থাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক করে কালিয়াকৈর থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে শ্রমিকরা । এ সময় পুলিশে সাথে আইন শৃংখলা বাহিনীর ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেট টিয়ারসেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় শ্রমিকদের সঙ্গে মিশে থাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক করে কালিয়াকৈর থানা পুলিশ।
শ্রমিকরা দফায় দফায় শাখা সড়ক থেকে মহাসড়কে উঠার চেষ্ট করলে পুলিশ বাধা দেয়। কারখানায় যেকোনো ধরনের ভাঙচুর ও লুটপাট ঠেকাতে পুলিশ ও বিজিবির মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়ে পাহারা দিচ্ছেন। শ্রমিকরা প্রথমে চন্দ্রা পল্লী বিদ্যুত অবরোধ করলেও পরে তা মৌচাক, সফিপুর এলাকায় ছড়িয়ে পরে।
এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীসহ বিভিন্ন গন্তব্যের মানুষ। পরে দুপুর ১২টার দিকে অবরোধকারীরা মহাসড়ক ছেড়ে চলে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদুল ইসলাম জানান, শিল্পাঞ্চলের নিরাপত্তা নিয়ে আইনশৃংখলা বাহিনী মাঠে আছে। কালিয়াকৈর শিল্পাঞ্চলে কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। আন্দোলনের নামে কেউ কারখানা ভাঙচুর বা লুটপাট করতে এলে তাকে আইনের আওতায় আনা হবে। এ সময় শ্রমিকদের সঙ্গে মিশে থাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক করা হয়।
দেলোয়ার হোসেন সিকদার 



















