Dhaka 7:11 pm, Monday, 23 November 2026

ভাঙ্গুড়ায় বাংলাদেশ ব্যাংকের `উদ্যোগ`কর্মসূচি নিয়ে কর্মশালা অনুষ্ঠিত 

  • Reporter Name
  • Update Time : 05:21:41 pm, Thursday, 12 November 2026
  • 88 Time View

ভাঙ্গুড়া প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বাংলাদেশ বাংকের `উদ্যোগ`কর্মসূচীর আওতায় উপজেলায় তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও প্রচারণার লক্ষ্যে বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলা পরিষদের মিলনায়তনে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ ।

সোনালী ব্যাংকের ভাঙ্গুড়া শাখার ম্যানেজার ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো: জাবেদ আলীর সভাপতিত্বে এবং প্রিন্সিপাল অফিসার মো: নুরুল ইসলামের পরিচালনায় কর্মসূচীর ঋণ ও অনুদান সুবিধাসহ বিস্তারিত আলোচনা করেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অঞ্চলের যুগ্ম পরিচালক ও রিসোর্স পারসন মো: রিপন আলী। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পাবনা সোনালী ব্যাংকের সহকারী উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামীম হাসান,প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম ।

এতে উপজেলার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা,ব্যবসায়ী প্রতিনিধি ও যুব সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

এ কর্মশালার আয়োজন করে সোনালী ব্যাংক পিএলসি ভাঙ্গুড়া শাখা।

বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর যুগ্ম পরিচালক ও রিসোর্স পারসন মো. রিপন আলী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনায় যুব সমাজকে স্বাবলম্বী করার লক্ষ্যে আগামী পহেলা ডিসেম্বর থেকে ৩০শে ডিসেম্বর পর্যন্ত ১৮ থেকে ২৮ বছর বয়সী তরুণ উদ্যোক্তারা এই ঋণ সুবিধার জন্য আবেদন করতে পারবেন। এই কর্মসূচি আওতায় প্রতি উপজেলা থেকে যাচাই-বাছাই অন্তে ১০ জন প্রাথমিক পর্যায়ে ঋণ সুবিধার জন্য নির্বাচিত হবেন। সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পর্যন্ত নতুন নতুন উদ্যোক্তাদের ঋণ সুবিধা দেয়া হবে। উদ্যোক্তারা যদি সফলভাবে প্রতিষ্ঠিত হতে পারেন তাহলে ৫০ ভাগ ঋণ প্রণোদনা হিসেবে বিবেচিত হবে। তবে কোনোভাবেই এই ঋণ নিয়ে আবেদনকৃত তরুণ উদ্যোক্তাদের ব্যবসার বাহিরে ব্যবহার করার সুযোগ নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ঘিরে খুলনাজুড়ে পুলিশের ও আনসার সদস্যদের সতর্ক পাহারা, চলছে পিকেটিং ও চেকপোস্ট

ভাঙ্গুড়ায় বাংলাদেশ ব্যাংকের `উদ্যোগ`কর্মসূচি নিয়ে কর্মশালা অনুষ্ঠিত 

Update Time : 05:21:41 pm, Thursday, 12 November 2026