Dhaka 7:11 pm, Monday, 23 November 2026

পার্বতীপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত 

স্টাফ রিপোর্টার ঃ একা নয়, আমরা সবাই মিলে গড়ব স্বনির্ভর চিরদিন” — এই আহ্বানকে সামনে রেখে পার্বতীপুরে নানা আয়োজনে পালিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬। আজ ৮ নভেম্বর সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য সমবায় র‍্যালি বের হয়ে উপজেলা চত্তর প্রদক্ষিণ শেষে পুনরায় হলরুমে গিয়ে আলোচলায় অংশ নেন। জানা গেছে এ দিবস উপলক্ষে এবারের প্রতিপাদ্য ছিল — “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” । সারাদেশের মতো পার্বতীপুরেও একই প্রতিপাদ্যে দিবসটি পালিত হয়েছে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল দিনাজপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য এ জেড. এম রেজওয়ানুল হক। কিন্তু তিনি অনিবার্য কারণে উপস্থিত ছিলেন না। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় অফিসার মোঃ আব্দুর রব প্রামাণিক। আরও বক্তব্য রাখেন, পার্বতীপুর উপজেলা সেন্ট্রাল কো-অপারেটিভ সেলস এন্ড সাপ্লাই সোসাইটি লিঃ এর সভাপতি মোঃ হারুন অর রশিদ। একতা কৃষি সমবায় সমিতি লিঃ এর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সহ অন্যান্য সমবায়ী নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলার বিএনপির শীর্ষ নেত্রীবৃন্দ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ। উল্লেখ্য উপজেলা সমবায় কার্যালয়ের তথ্য অনুযায়ী, পার্বতীপুর উপজেলায় বর্তমানে মোট ১৩২ টি সমবায় সমিতি রয়েছে। এর মধ্যে ২৮ টি আশ্রয়ণ প্রকল্পের সমবায় সমিতি রয়েছে। আশ্রয়ণ প্রকল্পের সমিতিগুলোর মাধ্যমে গৃহহীন ও ভূমিহীন পরিবারগুলোকে সংগঠিত করে সঞ্চয়, ঋণ বিতরণ ও আত্মকর্মসংস্থানমূলক কাজে যুক্ত করা হয় । সমবায় কার্যালয় থেকে আশ্রয়ণ প্রকল্পে ঋণ বিতরণ ও আদায় কার্যক্রম পরিচালনা করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমবায় কেবল অর্থনৈতিক কর্মকাণ্ড নয় — এটি ঐক্য, পারস্পরিক সহযোগিতা, সামাজিক দায়িত্ববোধ ও সম্মিলিত উন্নয়নের শক্তিশালী মাধ্যম। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে সংগঠিত করে উৎপাদন বৃদ্ধি, পুঁজি গঠন এবং দারিদ্র্য বিমোচন সম্ভব। সমবায় কর্মকর্তা তাঁর বক্তব্যে বলেন, “সমবায়ের শক্তিতে দেশ হবে সবল ও স্বনির্ভর। সবার জন্য বাংলাদেশ গড়তে হলে সমবায়ীদের সততা, নিষ্ঠা ও নিয়মতান্ত্রিকভাবে কাজ করার আহবান জানান। এছাড়াও সভাপতির বক্তব্যে বলেন, “তৃণমূল পর্যায়ে স্বাবলম্বী সমাজ গঠনে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আশ্রয়ণ প্রকল্পের মানুষদের সমবায়ের আওতায় এনে স্বাবলম্বী করাই এখন বড় চ্যালেঞ্জ। তাছাড়া জাতীয়ভাবে

দেশে বর্তমানে ১ লাখ ৬৮ হাজার ৭৭১টি সমবায় সমিতির সদস্য ১ কোটি ১৩ লাখ ৬১ হাজার ১১৪ জন। সমবায় অধিদপ্তর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন একটি গুরুত্বপূর্ণ দপ্তর হিসেবে কাজ করছে বলে উল্লেখ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ঘিরে খুলনাজুড়ে পুলিশের ও আনসার সদস্যদের সতর্ক পাহারা, চলছে পিকেটিং ও চেকপোস্ট

পার্বতীপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত 

Update Time : 03:55:38 pm, Sunday, 8 November 2026