
রুহুল আমিন সুমন সাতক্ষীরা প্রতিনিধি
৫নং কৈখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা মর্জিনা বেগম (৪৫) এখন মরণব্যাধি ক্যান্সারের সাথে মৃত্যু-পাঞ্জা লড়ছেন। দিনমজুর স্বামীর সংসারে অভাব-অনটন লেগেই ছিল। এর মধ্যে ক্যান্সার ধরা পড়ায় পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে পড়েছে। বর্তমানে ক্যান্সারের কেমো কেনার টাকাটুকুও নেই তাদের হাতে
স্থানীয় সূত্রে জানা যায় মর্জিনা বেগম বেশ কিছুদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন প্রথমে সাধারণ জ্বর-কাশি ভেবে স্থানীয় ডাক্তার দেখানো হয় কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয় সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান তিনি ক্যান্সারে আক্রান্ত। তাকে দ্রুত কেমোথেরাপি দিতে হবে। তা না হলে তাকে বাঁচানো কঠিন হয়ে যাবে
কিন্তু এক একটি কেমোর দাম হাজার হাজার টাকা। সাথে যাতায়াত ও অন্যান্য ওষুধের খরচ। যা এই অসহায় পরিবারের পক্ষে বহন করা একেবারেই অসম্ভব ইতিমধ্যে চিকিৎসা করাতে গিয়ে ভিটেমাটি ছাড়া যা ছিল সব শেষ হয়ে গেছে
বিছানায় শুয়ে কান্নাজড়িত কণ্ঠে মর্জিনা বেগম বলেন, আমি বাঁচতে চাই। আমার ছোট ছোট বাচ্চাদের জন্য হলেও আমি বাঁচতে চাই আপনারা যারা দেশে-বিদেশে আছেন, আমার জন্য একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন আপনাদের একটু সাহায্য পেলে হয়তো আমি বেঁচে যাব
তার স্বামী বলেন আমি দিনমজুর মানুষ। মানুষের বাড়িতে কাজ করে যা পাই তা দিয়ে সংসার চলে না। এখন বউয়ের কেমো কেনার টাকা কোথায় পাব? আমি সবার কাছে হাতজোড় করে অনুরোধ করছি, আমার স্ত্রীকে বাঁচাতে এগিয়ে আসুন
এলাকাবাসীরাও মর্জিনা বেগমের জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন প্রতিবেশী আকবর আলী বলেন মর্জিনা খুব ভালো মানুষ। তার এই কষ্ট আমরা আর সহ্য করতে পারছি না। দেশ ও প্রবাসে যে সকল ভাইরা আছেন তারা যদি একটু একটু করে সাহায্য করেন তাহলে হয়তো একটি জীবন বেঁচে যাবে
মর্জিনা বেগমের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি ও প্রবাসী ভাইদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে তার পরিবার ও এলাকাবাসী কেউ যদি সহযোগিতা করতে চান ও দানের হাত বাড়িয়ে দেন তাদের বিকাশ নাম্বার 01998727815
Reporter Name 



















