Dhaka 12:29 am, Wednesday, 28 October 2026

শারদীয় দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নূর মুজাহিদ স্বপনের, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে কঠোর ব্যবস্থা

  • Reporter Name
  • Update Time : 08:16:42 am, Tuesday, 20 October 2026
  • 116 Time View

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ নূর মুজাহিদ স্বপন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভাঙ্গুড়া উপজেলা পর্যায়ে সাবেক সেক্রেটারি, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং বর্তমানে আহ্বায়ক কমিটির আহ্বায়ক ।

শুভেচ্ছা বার্তায় তিনি দুর্গাপূজার আনন্দ ও উৎসব সবার জীবনে শান্তি, সম্প্রীতি, সুখ, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক—এমন আশাবাদ জানান।

তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্‌যাপনের অধিকার রয়েছে। পারস্পরিক সহনশীলতা, সম্মান ও সম্প্রীতি বজায় রেখে উৎসব উদ্‌যাপনের মধ্য দিয়েই সামাজিক বন্ধন আরও শক্তিশালী হবে।

শুভেচ্ছা বার্তায় মোঃ নূর মুজাহিদ স্বপন আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, শারদীয় দুর্গোৎসবের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবে কোনো বিচ্ছিন্ন গোষ্ঠী, দলছুট ব্যক্তি কিংবা কিশোর গ্যাংয়ের সদস্যরা বিশৃঙ্খলা সৃষ্টি বা উৎসবের পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করলে তা বরদাশত করা হবে না। এ ধরনের অপচেষ্টা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

তিনি আরও বলেন, ধর্মীয় উৎসবের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

শারদীয় দুর্গোৎসব সবার জীবনে আনন্দ, শান্তি ও মঙ্গল বয়ে আনুক—এমন প্রত্যাশা ব্যক্ত করে সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষের সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন মোঃ নূর মুজাহিদ স্বপন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পার্বতীপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট, পাঠদান ব্যাহত

শারদীয় দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নূর মুজাহিদ স্বপনের, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে কঠোর ব্যবস্থা

Update Time : 08:16:42 am, Tuesday, 20 October 2026