Dhaka 12:27 am, Wednesday, 28 October 2026

নিয়ামতপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স

  • Reporter Name
  • Update Time : 04:39:46 pm, Wednesday, 14 October 2026
  • 63 Time View

মোঃ আব্দুল আজিজ শেখ, নওগাঁঃ

নওগাঁর নিয়ামতপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিকালে নিয়ামতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন।

প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহের উদ্দেশ্য, পদ্ধতি ও কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ সময় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। পাশাপাশি তথ্য সংগ্রহের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্ব ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠু, নির্ভুল ও যথাযথভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সংগৃহীত তথ্য যথাযথভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনার বিষয়েও আলোচনা করা হয়।

প্রেস কনফারেন্সে নিয়ামতপুর উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পার্বতীপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট, পাঠদান ব্যাহত

নিয়ামতপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স

Update Time : 04:39:46 pm, Wednesday, 14 October 2026