Dhaka 10:02 pm, Tuesday, 27 October 2026

পার্বতীপুরে মা সমাবেশ অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার ঃ “শিক্ষিত মা এক সুরভিত ফুল, প্রতিটি ঘর হবে একটি স্কুল” এবং প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, ঝরে পড়া রোধ ও শিক্ষার্থীর উপস্থিতি বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের পার্বতীপুরে হুগলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, উপজেলার হুগলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ ২৯ সেপ্টেম্বর সকাল ১০টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মতিয়ার রহমান সিদ্দিকী। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব আরাফাত আমান আজিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ এনামুল হক সরকার। এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির উপদেষ্টা মনজুরুল আলম, ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মেরাজুল হক সহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমাবেশের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হুগলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ মুসকুরা বেগম।

সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, মায়েদের সচেতনতা, বাড়িতে পড়াশোনার পরিবেশ তৈরি এবং ঝরে পড়া রোধে অভিভাবকদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার কথা জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পার্বতীপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট, পাঠদান ব্যাহত

পার্বতীপুরে মা সমাবেশ অনুষ্ঠিত 

Update Time : 10:53:13 am, Wednesday, 30 September 2026