
স্টাফ রিপোর্টার ঃ দৈনিক জনতার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুর বিভাগীয় প্রতিনিধি সম্মেলন আজ ১৮ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পার্বতীপুরের উত্তর-পশ্চিম মৎস সম্প্রসারণ খামার হ্যাচারি হলদিবাড়িতে দিনব্যাপী এই মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক এমপি। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক জনতার সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন । বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন , দৈনিক জনতার মফস্বল ইনচার্জ জাহাঙ্গীর খান বাবু । উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন, পার্বতীপুর উপজেলার পৌর সভার সাবেক মেয়র এ জেড এম মিনহাজুল হক। উক্ত সম্মেলনে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলা ও উপজেলার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাদাকাত আলী খান এবং সাধারণ সম্পাদক মোঃ মাহফিজুর ইসলাম রিপন , দৈনিক কলমের দর্পণ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ মোক্তারুজ্জামান মোক্তার, এন টিভির স্টাফ রিপোর্টার ও সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ফারুক হোসেন এবং অর্থ সম্পাদক দিনাজপুর জেলা প্রতিনিধি ডেইলি টাইমস অব বাংলাদেশ আব্দুস সালাম, দৈনিক মানববার্তার জেনারেল ম্যানেজার সাজ্জাদ হোসেন, অধ্যাপক ফয়েজুর রহমান,মানবজমিন ও করতোয়া পার্বতীপুর প্রতিনিধি মন্জুরুল আলম, রূপালী বাংলাদেশ পার্বতীপুর প্রতিনিধি মোস্তাকিম সরকার, দৈনিক জনতার ফুলবাড়ী প্রতিনিধি আসাদুল হাবিব, নীলফামারীর জনতার প্রতিনিধি সোহেল রানা, জেলা প্রতিনিধি হামিদি বাবু, ডোমার প্রতিনিধি রাজা, ডিমলা প্রতিনিধি সুজন, দিনাজপুর প্রতিনিধি রিংকি বেগম, দিনাজপুর জেলা প্রতিনিধি মোঃ আফজাল হোসেন, পার্বতীপুর প্রতিনিধি একদিন মোঃ হেলাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই দৈনিক জনতার প্রকাশক সৈয়দ মোঃ আতিকুল হাসান ভার্চুয়ালি বক্তব্য রাখেন। তিনি বলেন, পত্রিকাটি হাঁটি হাঁটি পা পা করে এতদূর এগিয়েছে শুধু মানুষের ভালোবাসা ও সহযোগিতায়। তিনি এবারো এমপি এ জেড এম রেজওয়ানুল হকের সহযোগিতা কামনা করেন এবং পত্রিকাটির উত্তরোত্তর সফলতায় এগিয়ে আসার দেশবাসীকে আহবান জানান। এছাড়াও অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় এবং শিক্ষার্থী ও প্রতিনিধিদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, পার্বতীপুর দৈনিক জনতার প্রতিনিধি মোঃ মিজানুর রহমান মিজান।
Reporter Name 


















