
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে সনতি বর্মন নামে এক বয়স্ক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯:০০টার দিকে নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের গাহোইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সনতি বর্মন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। বুধবার পরিবারের সদস্যদের অগোচরে তিনি গলায় ফাঁস দেন। পরে পরিবারের লোকজন বিষয়টি দেখতে পায়, তবে ততক্ষণে তার মৃত্যু হয়।
খবর পেয়ে নিয়ামতপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
মোঃ আব্দুল আজিজ শেখ 


















