Dhaka 10:15 am, Saturday, 12 September 2026
মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান

তারেক রহমানের নেতৃত্বে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়, সাতক্ষীরায় মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা স্টাফ রিপোর্টার : জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সাতক্ষীরা জেলা মহিলা দলের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, জাতীয়তাবাদী মহিলা দলকে তৃণমূল পর্যায় থেকে আরও সুসংগঠিত করতে হবে। সব বাধা বিপত্তি মোকাবিলা করে জাতীয়তাবাদী শক্তির শক্তিতে পরিণত হয়ে আগামী দিনের যেকোনো রাজনৈতিক লড়াইয়ে মহিলা দল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও যোগ করেন, তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ উন্নয়ন, উৎপাদন এবং একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় আমরা সাতক্ষীরায় ব্যক্ত করছি। ইতিমধ্যেই সাতক্ষীরার উন্নয়নে বেশ কিছু কাজ শুরু হয়েছে এবং আগামীতেও তা অব্যাহত থাকবে। এছাড়া সাতক্ষীরার মাটিতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত প্রয়োজন, যা বাস্তবায়নে আমরা আমাদের জোরালো দাবি অব্যাহত রাখব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু এবং জেলা বিএনপির সদস্য শেখ মাসুম বিল্লাহ শাহীন। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক খুরশিদ জাহান শিলা ও সাংগঠনিক সম্পাদক সালেকা হক কেয়া। আলোচনা সভা শেষে নেতৃবৃন্দের নেতৃত্বে একটি বিশাল র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে এসে সমাপ্ত হয়। এ সময় জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নারী নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শিক্ষার্থী সংকটে কুড়িগ্রামের মুড়িয়াহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়: শিক্ষক থাকলেও নেই শিক্ষার্থী স্থানীয়দের অভিযোগ  

মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান

তারেক রহমানের নেতৃত্বে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়, সাতক্ষীরায় মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে হাবিবুল ইসলাম হাবিব

Update Time : 11:21:03 pm, Wednesday, 9 September 2026