Dhaka 12:01 am, Tuesday, 24 November 2026
মাদকবিরোধী অভিযানে দেশীয় মদ তৈরির অভিযোগে আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড

ন‌ওগাঁর মান্দায় দেশীয় মদ তৈরি ও সেবনের দায়ে ৩ মাসের কারাদণ্ড

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মান্দায় দেশীয় মদ তৈরি ও সেবনের মাধ্যমে শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অভিযোগে প্রদীপ নামে এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার উত্তর কাঞ্চন যোগ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়। মান্দা উপজেলার সুযোগ্য সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত প্রদীপ (পিতা-শ্যামা) উত্তর কাঞ্চন যোগ্যপাড়া গ্রামের বাসিন্দা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তিনি দেশীয় মদ তৈরি ও সেবনের মাধ্যমে এলাকায় শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করছিলেন।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে তিন মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ২০  

মাদকবিরোধী অভিযানে দেশীয় মদ তৈরির অভিযোগে আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড

ন‌ওগাঁর মান্দায় দেশীয় মদ তৈরি ও সেবনের দায়ে ৩ মাসের কারাদণ্ড

Update Time : 10:23:31 pm, Sunday, 6 September 2026