Dhaka 4:45 pm, Tuesday, 15 September 2026

দীর্ঘ একমাস মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন সন্ত্রাসী হামলায় গুরুতর আহত মোঃ ফরহাদ হোসেন।

  • Reporter Name
  • Update Time : 11:16:47 am, Friday, 22 May 2026
  • 177 Time View

মোঃ শাহ্ আলম সরকার
স্টাফ রিপোর্টার।

দীর্ঘ একমাস মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ফরহাদ হোসেন। তাঁর সুস্থ হয়ে ফিরে আসায় পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।

জানা গেছে, গত মাসে জুট ব্যবসার কোন্দলে একদল দুর্বৃত্তের হামলার শিকার হন ফরহাদ হোসেন। হামলায় তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। সেখানে দীর্ঘদিন নিবিড় পর্যবেক্ষণে থেকে চিকিৎসা নিতে হয় তাকে। চিকিৎসকদের নিরলস প্রচেষ্টা ও সবার দোয়ায় ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার উন্নতি ঘটে।

সম্প্রতি হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে নিজ বাড়িতে ফেরেন ফরহাদ হোসেন। এ সময় তাকে দেখতে প্রতিবেশী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ভিড় করেন। অনেকেই তাঁর দ্রুত পূর্ণ সুস্থতা কামনা করেন।

ফরহাদ হোসেনের পরিবারের সদস্যরা জানান, হামলার পর থেকে তারা চরম আতঙ্ক ও উদ্বেগের মধ্যে দিন কাটিয়েছেন। বর্তমানে তিনি আগের চেয়ে অনেকটাই সুস্থ হলেও এখনও পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এদিকে স্থানীয় সচেতন মহল সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নওগাঁর পাঁচ পুলিশ কর্মকর্তা পেলেন রেঞ্জ ডিআইজির সম্মাননা ।

দীর্ঘ একমাস মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন সন্ত্রাসী হামলায় গুরুতর আহত মোঃ ফরহাদ হোসেন।

Update Time : 11:16:47 am, Friday, 22 May 2026