
মোঃ শাহ্ আলম সরকার
স্টাফ রিপোর্টার।
গাজীপুর কাশিমপুরে পৃথক অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ চার মাদক কারবারি ও শিশু ধর্ষন চেষ্টা মামলায় ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আলমগীর, বাবু ও ইউসুফ নামের তিনজনসহ মোট চার জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে এক হাজার (১,০০০) পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অপর অভিযানে এক শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় মোঃ মাসুদ রানা (৩৮) কে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মোঃ খালিদ হাসান জানান, গ্রেফতারকৃত ৪ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে এবং অপর একজনকে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় আদালতে পাঠানো হয়েছে।
Reporter Name 



















