Dhaka 2:24 am, Saturday, 19 September 2026

ইয়াবা ও গাঁজাসহ আটক ১, পলাতক ২ জন।

  • Reporter Name
  • Update Time : 08:12:02 pm, Saturday, 16 May 2026
  • 256 Time View

মো: শাহ্ আলম সরকার
স্টাফ রিপোর্টার।

গাজীপুর কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের সাতানীপারা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ মোঃ আওলাদ হোসেন (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় আরও দুইজনকে আসামি করা হলেও তারা বর্তমানে পলাতক রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশ উপজেলার সাতানীপারা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আটককৃত আওলাদ হোসেনের বসতবাড়ির টিনশেড বারান্দার একটি কক্ষ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৭ হাজার ৫০০ টাকা এবং গাঁজার মূল্য প্রায় ১ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় পলাতক আসামিরা হলেন সাখাওয়াত হোসেন (৩৫) ও নাইবুর রহমান (২৫)। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার পর কালীগঞ্জ থানার এসআই মোঃ রিয়াদুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত করছেন এসআই মোঃ ইব্রাহীম শেখ।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন জানান, ঘটনার বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক আসামি আওলাদ হোসেনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পার্বতীপুরে দৈনিক জনতার ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ইয়াবা ও গাঁজাসহ আটক ১, পলাতক ২ জন।

Update Time : 08:12:02 pm, Saturday, 16 May 2026