Dhaka 11:10 pm, Thursday, 17 September 2026

কলা চুরির অভিযোগে তিন কিশোরকে গাছে বেঁধে নির্যাতন, উদ্ধার করল পুলিশ

  • Reporter Name
  • Update Time : 09:47:10 am, Friday, 8 May 2026
  • 190 Time View

ঈশ্বরদী প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে বাগান থেকে কলা চুরির অভিযোগে তিন কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলার মুলাডুলি ইউনিয়নর দুবলাচারা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন কিশোরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নির্যাতনের শিকার কিশোররা উপজেলার সলিমপুর ইউনিয়নর চরমিরকামারী গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন কিশোর দাশুড়িয়া এলাকায় প্রাইভেট পড়া শেষে অটোরিকশায় করে দুবলাচারা এলাকায় ঘুরতে যায়। এ সময় তারা বাজি ধরে স্থানীয় একটি কলাবাগান থেকে কয়েকটি কলা নেয়। বিষয়টি টের পেয়ে স্থানীয় কয়েকজন যুবক তাদের আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে বেঁধে রাখার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন শিক্ষার্থীকে উদ্ধার করে। উদ্ধার অভিযানে অংশ নেওয়া এসআই বিজন কুমার সরকার জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। উপস্থিত কেউই জড়িতদের পরিচয় জানাতে রাজি হননি। পরে তিন কিশোরকে পরিবারের জিম্মায় দেওয়া হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, “ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত কার্যক্রম আরও সহজ হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলা চুরির অভিযোগে তিন কিশোরকে গাছে বেঁধে নির্যাতন, উদ্ধার করল পুলিশ

Update Time : 09:47:10 am, Friday, 8 May 2026