Dhaka 4:44 pm, Tuesday, 15 September 2026

এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের মাঝে পানি ও খাবার বিতরণ।

  • Reporter Name
  • Update Time : 04:55:05 pm, Sunday, 3 May 2026
  • 263 Time View

মোঃ শাহ্ আলম সরকার
স্টাফ রিপোর্টার।

গাজীপুর কালিয়াকৈর এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের মাঝে পানি ও খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার দুপুর ১২টায় পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী সাইজুদ্দিন আহমেদ পক্ষ থেকে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এই উদ্যোগের অংশ হিসেবে কালিয়াকৈর গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, কালিয়াকৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং কালিয়াকৈর ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রের সামনে অবস্থানরত পরীক্ষার্থীদের অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি ও চা, বিস্কুট খাবার সেলাইন, হালকা খাবার বিতরণ ও বসার সুব্যবস্থা করা হয়।

এ সময় উপস্থিত অভিভাবকরা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, পরীক্ষার সময় দীর্ঘক্ষণ বাইরে অপেক্ষা করতে হয়, ফলে এ ধরনের সহায়তা তাদের জন্য অত্যন্ত উপকারী।
সাইজুদ্দিন আহমেদ বলেন, এসএসসি পরীক্ষা চলাকালীন অভিভাবকদের কষ্ট কিছুটা লাঘব করার জন্যই আমাদের এই ছোট প্রয়াস। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকরাও এ কর্মসূচিতে অংশ নেন এবং সার্বিক সহযোগিতা প্রদান করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নওগাঁর পাঁচ পুলিশ কর্মকর্তা পেলেন রেঞ্জ ডিআইজির সম্মাননা ।

এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের মাঝে পানি ও খাবার বিতরণ।

Update Time : 04:55:05 pm, Sunday, 3 May 2026