Dhaka 8:13 pm, Wednesday, 16 September 2026

“মাদক খেলেই কারাগার—ভাঙ্গুড়ায় কঠোর বার্তা প্রশাসনের”

  • Reporter Name
  • Update Time : 01:40:26 pm, Saturday, 2 May 2026
  • 251 Time View

নিজস্ব প্রতিনিধি, পাবনা: পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ এলাকায় মাদক সেবনের অভিযোগে মো: রাজিব ফকির (২৪) নামে এক যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযুক্ত রাজিব ফকির, পিতা-মো: রফিকুল ফকির, সাং- খানমরিচ পূর্বপাড়া, ভাঙ্গুড়া, পাবনা—কে মাদক সেবনের সময় আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০/- টাকা অর্থদণ্ড প্রদান করেন।
প্রশাসন জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। যে কোনো মূল্যে মাদক নির্মূল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়রা বলছেন, এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থা মাদকবিরোধী সচেতনতা বাড়াবে এবং যুবসমাজকে অপরাধ থেকে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

৭২তম চালানে পাইপলাইনে ভারত থেকে পার্বতীপুরে এলো ৪ হাজার টন ডিজেল 

“মাদক খেলেই কারাগার—ভাঙ্গুড়ায় কঠোর বার্তা প্রশাসনের”

Update Time : 01:40:26 pm, Saturday, 2 May 2026