Dhaka 6:49 pm, Tuesday, 15 September 2026

ভাঙ্গুড়ায় মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার: যুবকের জেল-জরিমানা

  • Reporter Name
  • Update Time : 07:24:09 pm, Friday, 1 May 2026
  • 257 Time View

নিজস্ব প্রতিনিধি, পাবনা:
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে কলেজপাড়া এলাকায় এক যুবককে দণ্ডিত করেছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত মো: আশরাফুল ইসলাম (২৯) চাটমোহর উপজেলার বোথর গ্রামের বাসিন্দা। তার পিতা মো: গোলাপ হোসেন।
জানা যায়, মাদকের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাকে আটক করা হলে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় তাকে ৬০ (ষাট) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ (দুইশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি ভাঙ্গুড়া উপজেলায় মাদকের বিস্তার রোধে প্রশাসনের তৎপরতা বেড়েছে। নিয়মিত অভিযান পরিচালনার ফলে মাদক সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ফরিদপুরে শিশু হত্যা: ২৪ ঘণ্টায় মূল আসামি গ্রেফতার

ভাঙ্গুড়ায় মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার: যুবকের জেল-জরিমানা

Update Time : 07:24:09 pm, Friday, 1 May 2026