ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ও তেলসহ যুবক আটক ৬ মাসের কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা

  • Reporter Name
  • Update Time : ১০:৫৭:২৯ অপরাহ্ণ, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • 209 Time View

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ ২৪ লিটার তেল, ধ্বংস করা হলো ভেজাল দুধ
পাবনা প্রতিনিধি
ভাঙ্গুড়া উপজেলায় ভেজাল দুধ ও তেল বিক্রির অভিযোগে পরিচালিত ভ্রাম্যমাণ মোবাইল কোর্টে এক যুবককে আটক করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
গত ২৪ এপ্রিল ২০২৬ রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত চৌবাড়ীয়া হারোপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মো: খাইরুল ইসলাম (১৯), পিতা আহসাব আলী-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫০ ধারায় দোষী সাব্যস্ত করা হয়।
আদালত তাকে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযানে
২৪ লিটার কুয়ালিটি তেল জব্দ করা হয়
২টি ব্লেন্ডার মেশিন স্থানীয় মাদ্রাসায় বিতরণ করা হয়
১০ লিটার ভেজাল দুধ তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়
স্থানীয় প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য রক্ষায় ভেজাল খাদ্যবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ও তেলসহ যুবক আটক ৬ মাসের কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা

Update Time : ১০:৫৭:২৯ অপরাহ্ণ, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬