
উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য ও বাজার ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ওপর জোর
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: মোঃ মমিন আলী
পাবনার ভাঙ্গুড়ায় কৃষকদের অংশগ্রহণে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে Program on Agricultural and Rural Transformation for Nutrition and Resilience in Bangladesh (PARTNER) প্রকল্পের আওতায় রবিবার (১৩ এপ্রিল) সকালে উপজেলা পরিষদের হলরুমে এ কংগ্রেসের আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে বিশ্বব্যাংক, ইউএনডিপি ও আইএফএডি।
কৃষির উৎপাদন বৃদ্ধি, নতুন জাতের সম্প্রসারণ, কৃষিপণ্যের কার্যকর বাজারজাতকরণ এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিতকরণে প্রান্তিক কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি ও তথ্য ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।
কৃষি সম্প্রসারণ অফিসার এফ এন কামারুম মুনিরার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম প্রামানিক। তিনি বলেন, “টেকসই কৃষি উন্নয়নে প্রযুক্তিনির্ভর উদ্যোগের বিকল্প নেই।”
প্রকল্পের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন মনিটরিং অফিসার (বগুড়া অঞ্চল) কৃষিবিদ মাসুদ আহমেদ।
সমাপনী বক্তব্যে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান বলেন, কৃষিকে লাভজনক ও টেকসই করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও বাড়াতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবনা খামারবাড়ির জেলা অফিসার কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ নুরে আলম, অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ রাফিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আরিফ হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং শতাধিক কৃষক-কৃষাণী।
কংগ্রেসে অংশগ্রহণকারী কৃষকেরা আধুনিক কৃষি পদ্ধতি ও বাজার ব্যবস্থাপনা বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করেন
Leave a Reply