Dhaka 6:04 pm, Wednesday, 16 September 2026

“ভুয়া জজের নাটক ভেস্তে দিল পুলিশ”

নিজেকে সহকারী জজ পরিচয় দিয়ে এক নারীসহ পুলিশ পাহারায় রাত কাটানোর সহযোগিতা চাইতে গিয়ে শেষ পর্যন্ত পুলিশের হাতে আটক হয়েছেন এক ব্যক্তি। মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে পাবনার ঈশ্বরদী থানায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তি সৈয়দ জিয়া পীর মোহাম্মদ আলী (৪৫)। তিনি যশোর জেলার কোতোয়ালি থানার বাগমারা গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্র জানায়, ওই ব্যক্তি এক নারীকে সঙ্গে নিয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামানের কক্ষে গিয়ে নিজেকে যশোর জেলার সহকারী জজ হিসেবে পরিচয় দেন। এ সময় তিনি পুলিশি পাহারায় রাত্রীযাপনের জন্য সহযোগিতা চান। তবে তার কথাবার্তা ও আচরণে অসঙ্গতি থাকায় পুলিশের সন্দেহ হয়।

পরে তাৎক্ষণিকভাবে তার পরিচয় যাচাই করে নিশ্চিত হওয়া যায়, তিনি কোনো বিচারক নন; ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন। ঘটনার সময় তার সঙ্গে থাকা নারী পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত সরে পড়েন।

স্থানীয় সূত্র জানায়, আটক ব্যক্তি আগে ভূমি অফিসে তহশিলদার হিসেবে কর্মরত ছিলেন। নৈতিক স্খলনের অভিযোগে তিনি চাকরি হারান।
ঈশ্বরদী থানার ওসি মো. মমিনুজ্জামান বলেন, “ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

৭২তম চালানে পাইপলাইনে ভারত থেকে পার্বতীপুরে এলো ৪ হাজার টন ডিজেল 

“ভুয়া জজের নাটক ভেস্তে দিল পুলিশ”

Update Time : 07:33:46 am, Saturday, 4 April 2026