Dhaka 5:38 pm, Tuesday, 15 September 2026

সাঁথিয়ায় মসজিদ কমিটি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ আহত ৭

পাবনার সাঁথিয়ায় মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। এ সময় ২টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। শুক্রবার (২৭ মার্চ) জুম্মার নামাজের আগে উপজেলার সোনাতলা পূর্বপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিনের কমিটি বাতিল করে মুসল্লিদের মতামত ছাড়াই নতুন কমিটি গঠনের অভিযোগ ওঠে। জুম্মার আগে বাংলা খুতবা শেষে ডা. শফিকুল ইসলাম পাপ্পু নতুন কমিটি ঘোষণা করলে মুসল্লিদের একাংশ আপত্তি জানান। এতে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, লাঠিসোটা, লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ৭ জন আহত হন। সংঘর্ষের সময় ২টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

আহতদের মধ্যে সাদ্দাম (৩৫), রাসেল (৩০), লাল মিয়া (৫০), শফিকুল ইসলাম পাপ্পু (৪২) ও আমিরুল ইসলাম (৫৫)-কে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, নতুন কমিটিতে সভাপতি হিসেবে মো. নাজিম উদ্দিন সাগর এবং সাধারণ সম্পাদক হিসেবে শফিকুল ইসলাম পাপ্পুর নাম ঘোষণা করা হয়। এতে বিরোধ চরমে ওঠে।

নাগডেমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ বলেন, “এটি রাজনৈতিক নয়, স্থানীয় বিরোধ। উভয় পক্ষ চাইলে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব।”

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। উভয় পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নওগাঁর পাঁচ পুলিশ কর্মকর্তা পেলেন রেঞ্জ ডিআইজির সম্মাননা ।

সাঁথিয়ায় মসজিদ কমিটি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ আহত ৭

Update Time : 07:17:31 pm, Sunday, 29 March 2026