Dhaka 2:43 pm, Monday, 23 November 2026

গোয়ালঘরের গোবরের বস্তায় মিলল অবৈধ অস্ত্র, ডিবির অভিযানে উদ্ধার বার্মিজ ওয়ান শুটার

  • Reporter Name
  • Update Time : 03:43:59 pm, Friday, 8 May 2026
  • 340 Time View

নিজস্ব প্রতিনিধি, পাবনা:

পাবনা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে চলমান অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পাবনা একটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে।

পাবনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ ছূফি উল্লাহর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ রেজিনূর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে অস্ত্র মামলার এক আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে আরও একটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়।

জানা যায়, পাবনা থানার মামলা নং-৫২, তারিখ ২৬ এপ্রিল ২০২৬, অস্ত্র আইনে গ্রেফতারকৃত আসামি মোঃ জাহাঙ্গীর হোসেন (৩৬), পিতা-মৃত আবুল হোসেনের কাছ থেকে এর আগে একটি বিদেশি রিভলভার, একটি ওয়ান শুটার গান, ৩৬ রাউন্ড ৭.৬২ মি.মি. তাজা গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছিল। মামলাটি বর্তমানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তদন্ত করছে।

তদন্তের স্বার্থে গ্রেফতারকৃত আসামিকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে সে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। পরে তার দেওয়া তথ্য ও দেখানো মতে সদর থানার চর তারাপুর ইউনিয়নের সুখচর গ্রামে তার নির্মাণাধীন টিনশেড গোয়ালঘরে অভিযান চালানো হয়। এ সময় গোবরের ঘষির বস্তার ভিতর থেকে একটি বার্মিজ ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত অস্ত্রটি বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র চোরাচালান ও সরবরাহের সঙ্গে জড়িত। অত্যন্ত কৌশলীভাবে সে তার অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা।

এদিকে, আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে আরও অবৈধ অস্ত্র উদ্ধারে জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম অভিযান চালিয়ে যাচ্ছে। পাবনা জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রধানমন্ত্রীর দুই সফরেও মেলেনি মোংলা নদীর সেতুর আশ্বাস, একনেকে ওঠেনি প্রকল্প

গোয়ালঘরের গোবরের বস্তায় মিলল অবৈধ অস্ত্র, ডিবির অভিযানে উদ্ধার বার্মিজ ওয়ান শুটার

Update Time : 03:43:59 pm, Friday, 8 May 2026