অ্যামোনিয়া সংকটে বন্ধ ডিএপি কারখানা

  • Reporter Name
  • Update Time : ০১:০৩:২৮ অপরাহ্ণ, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • 135 Time View

গ্যাসের অভাবে আগেই থেমেছে সিইউএফএল ও কাফকো, চাপে সার খাত
চট্টগ্রাম প্রতিনিধি:
অ্যামোনিয়া সংকটে দেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন ডাই-অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) সার কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) রাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় অবস্থিত ডাই-অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) কারখানা-এর অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে উৎপাদন কার্যক্রম স্থগিত করা হয়।
কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) ও বিভাগীয় প্রধান (প্রশাসন) আলমগীর জলিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অ্যামোনিয়ার অভাবেই উৎপাদন বন্ধ রাখতে হয়েছে।
এর আগে গ্যাস সংকটের কারণে গত ৪ মার্চ থেকে উৎপাদন বন্ধ রয়েছে রাষ্ট্রায়ত্ত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং বহুজাতিক কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-এ। এ দুই কারখানায় ইউরিয়া ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ থাকায় ডিএপি কারখানাটিও কাঁচামাল সংকটে পড়ে।
কারখানা সংশ্লিষ্টরা জানান, প্রতিষ্ঠার পর থেকেই ডিএপি কারখানাটি সিইউএফএল ও কাফকো থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে উৎপাদন চালিয়ে আসছিল। কিন্তু গ্যাস সংকটে এ দুটি কারখানার উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় অ্যামোনিয়ার সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে শেষ পর্যন্ত ডিএপি কারখানার মজুদ ফুরিয়ে গেলে উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
সংশ্লিষ্টরা বলছেন, সার উৎপাদন বন্ধ থাকলে কৃষি খাতে এর প্রভাব পড়তে পারে। বিশেষ করে চলমান বোরো মৌসুমে সারের সরবরাহে চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এতে কৃষকের উৎপাদন ব্যয় বাড়তে পারে।
বিশেষজ্ঞদের মতে, দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা এবং বিকল্পভাবে অ্যামোনিয়া সংগ্রহের ব্যবস্থা না নিলে পরিস্থিতি দীর্ঘায়িত হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অ্যামোনিয়া সংকটে বন্ধ ডিএপি কারখানা

Update Time : ০১:০৩:২৮ অপরাহ্ণ, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬