দীর্ঘদিনের ভোগান্তির অবসান? শংকরপুরে খাল পুনঃখনন উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ০৮:২০:৪০ অপরাহ্ণ, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • 171 Time View

স্টাফ রিপোর্টার, পাবনা:
পাবনা সদরের শংকরপুরে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শিমুল বিশ্বাস বলেন, শংকরপুর খালের পুনঃখননের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসন হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। তিনি আরও বলেন, সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে নেওয়া এ উদ্যোগ স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। তিনি বলেন, খাল পুনঃখননের ফলে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে।
এ সময় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিএনপির নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হতো। খাল পুনঃখননের ফলে এ সমস্যা থেকে মুক্তি পাওয়ার আশা করছেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

দীর্ঘদিনের ভোগান্তির অবসান? শংকরপুরে খাল পুনঃখনন উদ্বোধন

Update Time : ০৮:২০:৪০ অপরাহ্ণ, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬