Dhaka 7:27 pm, Friday, 27 November 2026

জন‌সেবার অঙ্গীকা‌রে কাল‌কি‌নি রমজানপুরে চেয়ারম্যান পদে আবদুস সোবহানের প্রার্থীতা ঘোষণা

  • Reporter Name
  • Update Time : 11:08:22 am, Friday, 27 November 2026
  • 55 Time View

বি.এম.হা‌নিফ,কালকিনি.ডাসার (মাদারীপুর) প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন আবদুস সোবহান। ইউনিয়নের সার্বিক উন্নয়ন, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে তিনি এই ঘোষণা দিয়েছেন।

রমজানপুর ইউনিয়নবাসীর উদ্দেশে দেওয়া এক বার্তায় তিনি বলেন, মানুষের ভালোবাসা, আস্থা ও সহযোগিতাই একটি সুন্দর সমাজ গঠনের মূল শক্তি। সে লক্ষ্যেই তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন।

নেতৃত্বের ধারণা তুলে ধরে আবদুস সোবহান বলেন, নেতৃত্ব মানে ক্ষমতার আসন নয়; বরং মানুষের পাশে দাঁড়ানো, মানুষের কথা শোনা এবং দায়িত্বশীলতার জায়গা থেকে কাজ করে যাওয়া।

ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে জনকল্যাণকে স্থান দিয়ে এবং কেবল প্রতিশ্রুতির বদলে বাস্তব কাজের মাধ্যমে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি এই পথচলায় রমজানপুর ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা, পরামর্শ ও আন্তরিক সহযোগিতা কামনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, মূল আসামি গ্রেপ্তার

জন‌সেবার অঙ্গীকা‌রে কাল‌কি‌নি রমজানপুরে চেয়ারম্যান পদে আবদুস সোবহানের প্রার্থীতা ঘোষণা

Update Time : 11:08:22 am, Friday, 27 November 2026