
মো: আল-মাহফুজ শাওন, খুলনা।
খুলনার পুলিশ সুপার জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের একজন মানবিক, সদয় ও জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে প্রশংসিত।
করোনাকালীন কঠিন সময়ে তিনি নিজের বেতনের অর্থ থেকে গরিব, অসহায়, নিম্নবিত্ত ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। রিকশাচালকসহ বিভিন্ন পেশার অসচ্ছল মানুষকে খুঁজে খুঁজে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেন।
শুধু করোনাকালেই নয়, বরাবরই অসহায় মানুষের কল্যাণে কাজ করে আসছেন তিনি। বিশেষ করে এতিম শিশুদের সহযোগিতায় তাঁর ভূমিকা প্রশংসনীয়। তাদের জন্য পবিত্র কোরআন শরিফ, খাদ্যসামগ্রী, পোশাকসহ প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ দিয়ে নিয়মিত সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
একজন পুলিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করেছেন তিনি।
খুলনা জেলায় এমন একজন মানবিক ও জনবান্ধব পুলিশ সুপারকে পেয়ে নিঃসন্দেহে খুলনাবাসী আনন্দিত ও গর্বিত।
জনাব খাঁন মুহাম্মদ আবু নাসেরের প্রতি রইল আন্তরিক অভিনন্দন, অফুরন্ত শুভেচ্ছা ও আগামীর জন্য অনেক অনেক শুভকামনা। তাঁর মানবিক পথচলা অব্যাহত থাকুক।
Reporter Name 


















