Dhaka 9:27 pm, Monday, 23 November 2026

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আমান-শিমুল বিশ্বাসের সৌজন্য সাক্ষাৎ

  • Reporter Name
  • Update Time : 09:11:00 pm, Monday, 23 November 2026
  • 18 Time View

নিজস্ব প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক আমানুল্লাহ আমান ও সদস্য সচিব অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি।

সাক্ষাৎকালে শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

নবগঠিত কমিটির আহ্বায়ক আমানুল্লাহ আমান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক ডাকসু ভিপি। অন্যদিকে সদস্য সচিব শামছুর রহমান শিমুল বিশ্বাস শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।

দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে দেশের শ্রমজীবী মানুষের অধিকার আদায় ও শ্রমিক সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন শিমুল বিশ্বাস। তাঁর সাংগঠনিক অভিজ্ঞতা ও নেতৃত্বকে কাজে লাগিয়ে শ্রমিক দলের কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

সাক্ষাৎ শেষে নেতারা প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, জীবনমান উন্নয়ন এবং কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

চাটমোহরে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আমান-শিমুল বিশ্বাসের সৌজন্য সাক্ষাৎ

Update Time : 09:11:00 pm, Monday, 23 November 2026