চাটমোহরে টোল আদায় বেআইনি ঘোষণা

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৯:৩৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • 169 Time View

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
চাটমোহর পৌরসভা জানিয়েছে, বাংলা ১৪৩৩ সনে পৌরসভার পক্ষ থেকে কোনো বাস, ট্রাক বা সিএনজি স্ট্যান্ড ইজারা প্রদান করা হয়নি। একই সঙ্গে পূর্বে চালু থাকা ইজারা কার্যক্রম জনস্বার্থে বাতিল করা হয়েছে এবং তা আর অব্যাহত নেই।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে পৌর কর্তৃপক্ষ জানায়, চাটমোহর উপজেলার সড়কপথে চলাচলকারী কোনো যানবাহনের কাছ থেকে পৌরসভা বা অন্য কোনো স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নামে টোল আদায় সম্পূর্ণ বেআইনি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যদি কোনো ব্যক্তি বা চক্র অবৈধভাবে টোল আদায় করে, তবে তা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। এ ধরনের কর্মকাণ্ডের সম্মুখীন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য জনসাধারণকে আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে সচেতন থাকতে এলাকাবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়। পাশাপাশি সকলকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানিয়েছে পৌরসভা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

চাটমোহরে টোল আদায় বেআইনি ঘোষণা

Update Time : ০৮:৪৯:৩৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬