Dhaka 9:13 pm, Monday, 23 November 2026

ভাঙ্গুড়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : 08:53:54 pm, Monday, 23 November 2026
  • 26 Time View

নিজস্ব প্রতিনিধি,পাবনা

পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিউল আজম, উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মুজাহিদ সপন, সদস্যসচিব প্রভাষক জাফর ইকবাল হিরক এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, জনপ্রতিনিধি, মাল্টিমিডিয়া ও ইলেকট্রনিক্স সংবাদ কর্মীসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আমান-শিমুল বিশ্বাসের সৌজন্য সাক্ষাৎ

ভাঙ্গুড়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Update Time : 08:53:54 pm, Monday, 23 November 2026