Dhaka 1:17 pm, Monday, 23 November 2026

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদুল আলম দোহা শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি নির্বাচিত

  • Reporter Name
  • Update Time : 12:47:09 pm, Monday, 23 November 2026
  • 18 Time View

রুহুল আমিন সুমন, সাতক্ষীরা প্রতিনিধি শ্যামনগর (সাতক্ষীরা): গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোঃ মাসুদুল আলম দোহা শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের নবনির্বাচিত সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর এ অর্জনে সাতক্ষীরার শ্যামনগর উপজেলাসহ ৫ নম্বর কৈখালী ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।

তাঁর এ সাফল্যে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক কলমের দর্পন  পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি রুহুল আমিন সুমন। তিনি বলেন, মোঃ মাসুদুল আলম দোহা তাঁর ব্যক্তিগত জীবনের দুঃসময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। বিপদের সময়ে পাশে দাঁড়ানো এবং মানুষের কল্যাণে এগিয়ে আসার মতো গুণের কারণেই তিনি অনেকের কাছে স্মরণীয় ব্যক্তিত্ব।

রুহুল আমিন সুমন আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা, অসহায় মানুষের ন্যায়বিচার প্রাপ্তিতে সহযোগিতা এবং আইনজীবীদের অধিকার রক্ষায় মোঃ মাসুদুল আলম দোহা দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। তাঁর এই নতুন দায়িত্ব আইনজীবীদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সহযোগিতা আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা।

নবনির্বাচিত সভাপতি হিসেবে তাঁর দক্ষ নেতৃত্বে শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদ সাংগঠনিকভাবে আরও এগিয়ে যাবে এবং সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তির পথ সুগম করতে কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন শুভাকাঙ্ক্ষীরা।

এদিকে ৫ নম্বর কৈখালী ইউনিয়নবাসীর পক্ষ থেকেও নবনির্বাচিত সভাপতি মোঃ মাসুদুল আলম দোহাকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে। একই সঙ্গে মহান আল্লাহর কাছে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মানুষের সেবায় আরও বেশি অবদান রাখার তাওফিক কামনা করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রধানমন্ত্রীর দুই সফরেও মেলেনি মোংলা নদীর সেতুর আশ্বাস, একনেকে ওঠেনি প্রকল্প

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদুল আলম দোহা শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি নির্বাচিত

Update Time : 12:47:09 pm, Monday, 23 November 2026