বৈশাখী কনসার্টে মসজিদের ছাদে দর্শক, পবিত্রতা রক্ষা নিয়ে প্রশ্ন

  • Reporter Name
  • Update Time : ০৮:৩০:০৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • 163 Time View

উচ্চপর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতেই বিতর্কিত কার্যক্রম; ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, তদন্তের দাবি। নিজস্ব প্রতিবেদক, পাবনা
পাবনায় পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত একটি কনসার্টকে ঘিরে মসজিদের পবিত্রতা রক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, অতিরিক্ত ভিড়ের কারণে অনেক দর্শক পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ প্রাঙ্গণে অবস্থিত মসজিদের ছাদে উঠে কনসার্ট উপভোগ করেন। এ সময় কয়েকজনকে ছাদের ওপর নাচানাচি করতেও দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, কনসার্ট ঘিরে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। মাঠে জায়গা সংকুলান না হওয়ায় কিছু মানুষ মসজিদের ছাদে উঠে পড়েন। ঘটনাস্থলে পুলিশ ও আনসার সদস্যদের উপস্থিতি থাকলেও মসজিদের মতো ধর্মীয় স্থানের পবিত্রতা রক্ষায় কার্যকর পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকেই এটিকে ‘অনভিপ্রেত’ ও ‘দুঃখজনক’ বলে মন্তব্য করছেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
একাধিক স্থানীয় বাসিন্দা বলেন, “মসজিদ একটি সংবেদনশীল ও পবিত্র স্থান। এখানে এমন পরিস্থিতি তৈরি হওয়া অনাকাঙ্ক্ষিত। আয়োজকদের আরও সতর্ক থাকা উচিত ছিল।”
তবে এ বিষয়ে আয়োজক কমিটির আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
এদিকে, কনসার্টের আয়োজন ও ব্যয় নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়দের একটি অংশ। তাদের মতে, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক খাতে বিনিয়োগের পরিবর্তে এ ধরনের আয়োজনের যৌক্তিকতা খতিয়ে দেখা প্রয়োজন। তাদের দাবি, কলেজটিতে এখনো আধুনিক লাইব্রেরি, পর্যাপ্ত শ্রেণিকক্ষ, ছাত্রাবাস ও পরিবহন সংকট রয়েছে।
সচেতন মহলের মতে, এ ধরনের ঘটনায় সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা এবং ভবিষ্যতে ধর্মীয় স্থানের মর্যাদা রক্ষায় সুস্পষ্ট নির্দেশনা ও তদারকি জরুরি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বৈশাখী কনসার্টে মসজিদের ছাদে দর্শক, পবিত্রতা রক্ষা নিয়ে প্রশ্ন

Update Time : ০৮:৩০:০৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬