
রুহুল আমিন সুমন সাতক্ষীরা প্রতিনিধি
বৈরী আবহাওয়ার কারণে ৫ নম্বর কৈখালী ইউনিয়নে কৃষকদের মাথায় হাত উঠেছে। টানা বৃষ্টি, ঝড়ো হাওয়া আর অসময়ে জলাবদ্ধতায় ফসলের মাঠ তছনছ হয়ে গেছে। এখন কৃষকরা দিশেহারা কিভাবে তারা পরিশোধ করবে কীটনাশকের দোকানের বাকি টাকা । এদিকে যারা প্রতিবিঘা জমি ১৫ হাজার টাকা করে হারি লিজ নিয়ে চাষ করেছিলেন তাদের পরিবারে এখন কান্নার রোল পড়েছে
কৈখালী শৈলখালী জয়াখালী যাদবপুরসহ ইউনিয়নের বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে ধান সবজি তরমুজ আর মরিচের ক্ষেত পানিতে ডুবে আছে কোথাও ধান গাছ মাটিতে শুয়ে পড়েছে কোথাও সবজি পচে গেছে। কৃষকরা মাঠের আইলে দাঁড়িয়ে শুধু তাকিয়ে আছেন, করার কিছুই নেই
কীটনাশকের দোকানে মুখ দেখাবো কিভাবে
কৈখালীর কৃষক আব্দুল গফুর বলেন আমি ৪ বিঘা জমি লিজ নিয়েছি, বিঘা প্রতি ১৫ হাজার টাকা করে ৬০ হাজার টাকা আগেই দিয়ে দিয়েছি। তার ওপর সার-কীটনাশকের দোকানে ৪০ হাজার টাকা বাকি। এখন ফসল তো শেষ। এই টাকা আমি শোধ করবো কিভাবে? দোকানদারের সামনে মুখ দেখাতে পারছি না
আরেক কৃষক রবিউল ইসলাম বলেন, “বউয়ের গয়না বন্ধক রেখে জমি লিজ নিয়েছিলাম। ভেবেছিলাম ফসল হলে সব শোধ হয়ে যাবে। এখন ঘরে বউ-বাচ্চার মুখে ভাত তুলে দেবো কি দিয়ে? রাতে ঘুম আসে না
লিজ নেওয়া কৃষকদের পরিবারে কান্নার রোল
যারা বেশি লাভের আশায় বেশি দামে জমি হারি নিয়েছিলেন তাদের অবস্থা সবচেয়ে খারাপ একদিকে জমির মালিককে লিজের টাকা দিতে হয়েছে, অন্যদিকে ফসল নেই। এখন অনেক পরিবারে সকাল-বিকাল কান্নাকাটি চলছে। কেউ কেউ সুদের ওপর টাকা নিয়ে জমি চাষ করেছিলেন এখন সুদের টাকা কিভাবে দেবেন ভেবে পাচ্ছেন না
শৈলখালীর কৃষাণী মরিয়ম বিবি কাঁদতে কাঁদতে বলেন আমার স্বামী জমি লিজ নিয়ে এখন আর বাড়ি আসে না। লোকের কাছে মুখ দেখাতে লজ্জা পায় আমরা কি খাবো, কি দিয়ে ছেলেমেয়েদের পড়াবো।
স্থানীয় কৃষকরা বলছেন এই বছর আবহাওয়া তাদের সাথে চরম বেইমানি করেছে। চাষের শুরুতে খরা মাঝখানে পোকা, শেষে এসে বৃষ্টি আর জলাবদ্ধতা – সব মিলিয়ে ফসল ঘরে তোলা সম্ভব হয়নি
কৃষকদের দাবি সরকার ও স্থানীয় জনপ্রতিনিধিরা যেন ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে দ্রুত সহায়তা দেন কীটনাশকের দোকানের বাকি টাকা পরিশোধে যেন কিছুটা সময় দেওয়া হয় এবং সুদমুক্ত ঋণের ব্যবস্থা করা হয়। তা না হলে অনেক কৃষক পরিবার পথে বসে যাবে
কৈখালীর মাঠে এখন শুধু একটাই প্রশ্ন এই ক্ষতি কে পুষিয়ে দেবে?
Reporter Name 



















