Dhaka 12:18 am, Tuesday, 24 November 2026

কৈখালীতে মহিলা প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ এলাকায় ক্ষোভ

  • Reporter Name
  • Update Time : 11:32:09 am, Monday, 16 November 2026
  • 41 Time View

রুহুল আমিন সুমন সাতক্ষীরা প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৫ নম্বর কৈখালী ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে পদপ্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন মারুফা বেগম।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শৈলখালী বকুলতলার মোড়ে তার একটি ব্যানার টানানো হয়েছিল। কিন্তু কে বা কারা রাতের আঁধারে সেই ব্যানারটি ছিঁড়ে ফেলে দেয়
সকালে স্থানীয়রা ব্যানারটি ছেঁড়া অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয়েছে।
প্রার্থী মারুফা বেগম বলেন, আমি ভোটের মাঠে শান্তিপূর্ণভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। কিন্তু আমার ব্যানার ছিঁড়ে ফেলা হলো কেন? এটা খুবই দুঃখজনক নারী প্রার্থী হিসেবে আমাকে এভাবে হয়রানি করা হচ্ছে। আমি এর সুষ্ঠু বিচার চাই
তার সমর্থকরা বলেন, যারা ভোটে জিততে পারবে না বলে ভয় পায়, তারাই রাতের আঁধারে ব্যানার ছিঁড়ে। দিনের আলোতে জনগণের সামনে এসে ভোট চাইতে সাহস পায় না। এটা কাপুরুষের কাজ
স্থানীয় বাসিন্দা আব্দুল মাজেদ বলেন, বকুলতলার মোড়ে সবার ব্যানারই থাকে। শুধু মারুফা বেগমের ব্যানার ছিঁড়লো কেন? এটা নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। আমরা চাই প্রশাসন বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক
এলাকার সচেতন মহলের দাবি নির্বাচন আসলেই এমন নোংরা রাজনীতি শুরু হয়। ব্যানার ছেঁড়া পোস্টার নষ্ট করা এগুলো বন্ধ হওয়া উচিত। ভোটের মাঠে লড়াই হোক ভোট দিয়ে, ব্যানার ছিঁড়ে নয়
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন মারুফা বেগমের সমর্থকরা। তারা বলেন, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মানুষ শান্তিপ্রিয়। তারা আর এই ধরনের অপকর্ম দেখতে চায় না

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ২০  

কৈখালীতে মহিলা প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ এলাকায় ক্ষোভ

Update Time : 11:32:09 am, Monday, 16 November 2026