Dhaka 2:43 pm, Monday, 23 November 2026

ডায়াবেটিসে শুধু ডাক্তারি চিকিৎসা নির্ভর নয়, হতে হবে সচেতন’- ডাক্তার মাহমুদুল হাসান মিন্টু

  • Reporter Name
  • Update Time : 07:30:24 pm, Saturday, 14 November 2026
  • 98 Time View

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধিঃ

‘ডায়াবেটিসে রোগে শুধু ডাক্তারি চিকিৎসা নির্বর নয়, ডাক্তারি চিকিৎসার পাশাপাশি হতে হবে সচেতন।’ তিনি সতর্ক করে বলেন ‘ অনিয়ন্ত্রিত খাদ্য অভ্যাস, নিয়মনুবর্তিতার অভাব, অ্যালকোহল বা মাদক সেবন ডায়াবেটিসের অন্যতম কারণ হতে পারে।’ এ তিনটি বিষয় সবাইকে মেনে চলতে তিনি পরামর্শ দেন। পাবনার ভাঙ্গুড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভায় বক্ষব্যাধি মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ মাহমুদুল হাসান মিন্টু কথাগুলি বলেন। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘ডায়াবেটিসে প্রাথমিক পদক্ষেপ’ এই প্রতিপাদ্যে আমাদের লক্ষ্য সঠিক চিকিৎসা পরামর্শ তার মাধ্যমে সুস্থ জীবন।

বিশ্ব ডায়াবেটিস ২০২৬ উপলক্ষে তিনি আরো বলেন,‘ডায়াবেটিস একটি নিরব ঘাতক ব্যাধি। যে কোনো বয়সে এই ব্যাধি মানুষের দেহে বাসা বাঁধতে পারে। ঘুন পোকা যেমন কাঠের ভিতর থেকে কাঠকে খেয়ে ফেলে বাহিরে থেকে বোঝা যায় না, ঠিক তেমনি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও ভিতর থেকে কিডনি হৃদরোগ, দৃষ্টিশক্তি নষ্টসহ নানাজটিলতা সৃষ্টি করতে পারে।’

আলোচনা সভায় ডাক্তার মাহমুদুল হাসান আরও জানান, নিয়মিত কায়িক পরিশ্রম, শৃংখল জীবনব্যবস্থা, ডায়াবেটিস থেকে সুস্থ ও নিরাপদ থাকা যায়। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে নিরাপদ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে বক্ষব্যাধি অ্যাজমা ও ডায়াবেটিস কেয়ার সেন্টার আয়োজিত আলোচনা সভা অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভাঙ্গুড়া টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মো: বদরুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও হাসপাতাল পাড়া কল্যাণ সমিতির অন্যতম সদস্য আলহাজ্ব সাইফুল ইসলাম, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি সিনিয়র রিজিওনাল মোঃ আরিফিন ইসলাম।

এরপর বিনামূল্যে উপস্থিতিদের ডায়াবেটিস পরীক্ষা করানো হয়। এর আগে ডাক্তার মোহাম্মদ মাহমুদুল হাসান মিন্টুর নেতৃত্বে বিভিন্ন শ্রেণি পেশার সমন্বয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নিরাপদ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে যাত্রা শুরু করে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রধানমন্ত্রীর দুই সফরেও মেলেনি মোংলা নদীর সেতুর আশ্বাস, একনেকে ওঠেনি প্রকল্প

ডায়াবেটিসে শুধু ডাক্তারি চিকিৎসা নির্ভর নয়, হতে হবে সচেতন’- ডাক্তার মাহমুদুল হাসান মিন্টু

Update Time : 07:30:24 pm, Saturday, 14 November 2026