Dhaka 3:09 pm, Tuesday, 24 November 2026

ন‌ওগাঁর নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

  • Reporter Name
  • Update Time : 09:20:29 pm, Monday, 9 November 2026
  • 108 Time View

মোঃ আব্দুল আজিজ শেখ, নওগাঁঃ

নওগাঁর নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাবিবুর রহমান (২০) ও নুরুল ইসলাম (৪৫) নামে দুই আরোহী নিহত হয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের শাংগৈল মোড় এলাকায় শাংগৈল-শিবপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান উপজেলার হাজিনগর ইউনিয়নের মুশিন্দা শালবাড়ী গ্রামের সাইদুর রহমানের ছেলে। অপর নিহত নুরুল ইসলাম একই ইউনিয়নের শাংগৈল গ্রামের মৃত মনির প্রধানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে মুশিন্দা শালবাড়ী থেকে শিবপুরগামী সড়কে শাংগৈল ও মোহাম্মাদপুর গ্রামের মাঝামাঝি এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের আরোহী গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার বিকেলে শাংগৈল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ না থাকায় নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন

ন‌ওগাঁর নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

Update Time : 09:20:29 pm, Monday, 9 November 2026