Dhaka 11:19 pm, Monday, 23 November 2026
ছাইকোলায় সার বিতরণে উত্তেজনা, ডিলার পয়েন্ট থেকে উধাও ৬০০ বস্তা

চাটমোহরে সার বিতরণে বিশৃঙ্খলা, ডিলার পয়েন্ট থেকে ৬০০ বস্তা সার নিয়ে গেল বিক্ষুব্ধরা

ছাইকোলায় সরকারি বরাদ্দের সার বিতরণকে কেন্দ্র করে উত্তেজনা, ঘটনাস্থলে ইউএনও ও পুলিশ

পাবনা নিজস্ব প্রতিনিধি:

পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নে সরকারি বরাদ্দকৃত সার বিতরণকে কেন্দ্র করে অসন্তোষ ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। এ সময় বিক্ষুব্ধ কৃষকদের একটি অংশ ডিলার পয়েন্ট থেকে আনুমানিক ৬০০ বস্তা সার নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (৯ নভেম্বর) সকালে উপজেলার ছাইকোলা ইউনিয়নে সার ডিলার প্রদীপ কুমারের বিতরণ পয়েন্টে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান।

প্রত্যক্ষদর্শী চাটমোহর উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, সোমবার সকাল থেকে ছাইকোলা ইউনিয়নের জন্য বরাদ্দকৃত সার প্রদীপ কুমারের ডিলার পয়েন্টে বিতরণ করা হচ্ছিল। সেখানে ইউরিয়া, এমওপি ও ডিএপিসহ মোট ১ হাজার ১৮১ বস্তা সার মজুত ছিল। সার বিতরণের জন্য ইতোমধ্যে ১৭১টি মেমো ইস্যু করা হয়েছিল।

তিনি জানান, বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ ডিলার পয়েন্টে উপস্থিত কৃষকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এ সময় ডিলার পয়েন্টে থাকা প্রায় ৬০০ বস্তা সার নিয়ে যান বিক্ষুব্ধ ব্যক্তিরা।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হাসান এবং চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হাসান বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। কেন এমন ঘটনা ঘটেছে, তা জানতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছি। বিস্তারিত তথ্য পরে জানাতে পারব।”

এদিকে সরকারি বরাদ্দের সার বিতরণকে কেন্দ্র করে এমন পরিস্থিতির সৃষ্টি হওয়ায় এলাকায় আলোচনা-সমালোচনা চলছে। তবে কৃষকদের অসন্তোষের সুনির্দিষ্ট কারণ, সার নিয়ে যাওয়ার ঘটনায় কারা জড়িত এবং বিতরণ প্রক্রিয়ায় কোনো অনিয়ম ছিল কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তে নিশ্চিত হওয়া যাবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ২০  

ছাইকোলায় সার বিতরণে উত্তেজনা, ডিলার পয়েন্ট থেকে উধাও ৬০০ বস্তা

চাটমোহরে সার বিতরণে বিশৃঙ্খলা, ডিলার পয়েন্ট থেকে ৬০০ বস্তা সার নিয়ে গেল বিক্ষুব্ধরা

Update Time : 04:07:18 pm, Monday, 9 November 2026