Dhaka 11:33 pm, Tuesday, 27 October 2026

পার্বতীপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সভায় ক্ষোভ, জনবল সংকটে দপ্তর অচল

স্টাফ রিপোর্টার ঃ পার্বতীপুরে উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মাসিক সভায় বাল্যবিবাহ রোধে মাঠ পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন কমিটির সদস্যরা। আজ ১১ অক্টোবর সকাল ১১. ৪৫ মিনিটে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার স্মারক নং- ৩২.০১.২৭৭৭.০০০.০২.০০১.২৬-১৭৮ মূলে জারিকৃত নোটিশে সকল সদস্যকে উপস্থিত থাকতে বলা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার খন্দকার শাকিনা বিনতে শরীফ। উক্ত সভায় বাল্যবিবাহ প্রতিরোধ প্রসঙ্গে একাধিক সদস্য অভিযোগ তোলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাল্যবিবাহের ঘটনা ঘটলেও অধিদপ্তরের পক্ষ থেকে মাঠ পর্যায়ে কোনো উঠান বৈঠক বা সচেতনতামূলক তেমন কোন সভা করা হয়নি। এ প্রসঙ্গে একজন সদস্য অভিযোগ করে বলেন, সমাজের উচ্চবর্গের লোকজনের মাধ্যমেই অনেক বাল্যবিবাহ সম্পন্ন হচ্ছে, এমন একাধিক নজির ও রয়েছে। জনপ্রতিনিধিরা জড়িত থাকায় আমাদের কাছে তথ্য থাকলেও প্রতিবাদ করার উপায় থাকে না বলে জানান। আরেকজন বলেন, মহিলা বিষয়ক কর্মকর্তাকে মাঠে সচেতনতামূলক বক্তব্য রাখতে বা এলাকায় দেখাই যায় না বলে অভিযোগ তুলেন। এ বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক অফিসার খন্দকার শাকিনা বিনতে শরীফ বলেন, আপনাদের কাছে গত মাস বা এ মাসে এমন কোনো নির্দিষ্ট তথ্য থাকলে বলেন । তিনি আরও জনবল সংকটের বিষয়টি তুলে ধরে বলেন, আমার অফিসে জনবল নেই, এমনকি একজন পিয়নও নেই। একজন মহিলাকে আমি নিজের টাকা দিয়ে কাজ করিয়ে নিচ্ছি। এ বিষয়ে বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন করেও কোনো কাজ হয়নি বলে জানান। সভা শেষে উপস্থিত সদস্যরা দ্রুত জনবল নিয়োগ ও মাঠ পর্যায়ে নিয়মিত উঠান বৈঠক চালুর দাবি জানান। অন্যথায় বাল্যবিবাহ রোধ করা সম্ভব হবে না বলে তারা মত পোষণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পার্বতীপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট, পাঠদান ব্যাহত

পার্বতীপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সভায় ক্ষোভ, জনবল সংকটে দপ্তর অচল

Update Time : 06:10:59 pm, Sunday, 11 October 2026