নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকার মতিঝিল এলাকা থেকে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী তালাত হোসেন কাউটকে আটক করেছেন ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী। পরে তাঁকে মারধরের পর মতিঝিল থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
শনিবার (২১ নভেম্বর) মতিঝিল এলাকায় অবস্থানকালে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তাঁকে আটক করেন। এরপর তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে তাঁকে মতিঝিল থানায় নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কাজী তালাত হোসেন কাউট খুলনা সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। রাজধানীতে তাঁর আটকের ঘটনাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা সৃষ্টি হয়েছে।